শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুটের অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুটের অভিযোগ করেছেন।

স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুটের অভিযোগ

স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, 'পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি কীভাবে তাদের লোকজন দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে।' তিনি আরও জানান, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫.৯০ বিলিয়ন ডলার, যা এবছর ১৯ অক্টোবর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৩৫ বিলিয়ন ডলারে।

সাংসদদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, রাজধানীর যানজট নিরসনে মনোরেল চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, 'ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্তে মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।'

স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 'বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটি টেন্ডার প্রক্রিয়ায় চলে যাবে ইনশা–আল্লাহ।'

এছাড়া শ্রমজীবী মানুষের জন্য ৬ এলাকায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন