বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

প্রেসিডেন্ট দিসানায়েকে এই আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও দারিদ্র্য বিমোচনের ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা।

তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির বিষয়েও অবহিত করেন।

বিজ্ঞাপন