ইসরায়েলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রার্থীকে পরাজিত করে পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি বিরোধীদলীয় জোট নেতা গাদি আইজেনকটের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নেসেটের নতুন স্পিকার নির্বাচনের জন্য আইনপ্রণেতারা ভোট দেন। এতে মাতান কাহানা ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন, অন্যদিকে লিকুদ পার্টির প্রার্থী ওফির কাতজ পান ৫২ ভোট।
নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি, যিনি নেতানিয়াহুর সমালোচক হিসেবে পরিচিত। এভাবে নেসেটের দুই গুরুত্বপূর্ণ পদে নেতানিয়াহুর বিরোধী ব্যক্তিরা নির্বাচিত হওয়ায় তার সরকারের নীতিগুলো পাল্টে ফেলার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।