জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সদস্যরা বৈঠকে অংশগ্রহণ করছেন।
রাজনীতি সংশ্লিষ্টরা মনে করছেন, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভের প্রসঙ্গ উঠে আসতে পারে।