বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ

গাইবান্ধায় যুবদল আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ: আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ

গাইবান্ধায় আজ দুপুরে জেলা যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সম্প্রতি সাধারণ মানুষের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তারা বলেন, "আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, যা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে।"

নেতারা সরকারের কাছে আহ্বান জানান যে, দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, বিএনপির সকল অঙ্গ সংগঠন দেশের যানমালের রক্ষায় মাঠে থাকবে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

বিজ্ঞাপন