যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলতোলা বিজয় অর্জন করেছেন। তিনি রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে পরাজিত করেছেন।
পেলতোলা নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ। এই ফলাফল মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সিনেটের নবম আসন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। মঙ্গলবারের নির্বাচনের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৫৬-এ পৌঁছালো, অপরদিকে রিপাবলিকানদের আসন সংখ্যা ৪৪।