বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ১৯ নভেম্বর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল লালমনিরহাট সফরে যাচ্ছেন, এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ১৯ নভেম্বর

আগামীকাল, ১৯ নভেম্বর, লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার সরকার প্রধান হিসেবে উত্তরের সীমান্তবর্তী জেলায় প্রথম সফর।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে বিভিন্ন এলাকায়।

কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে প্যান্ডেল, যেখানে মঞ্চসহ অন্যান্য অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে লালমনিরহাটে পৌঁছে প্রথমে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এরপর তিনি মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একটি জনসভায় যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে, তিনি কালেক্টরেট মাঠে 'আলোকিত লালমনিরহাট' অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন