আগামী ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে টেকনিক্যাল পর্যায়ে আলোচনা চলছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে।
তিনি জানান, তিস্তার ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং অর্থমন্ত্রী ফিরে আসলেই অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরহাদ হোসেন বলেন, সিইজিআইএস, নদী কমিশনের কর্মকর্তা ও বুয়েটের বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়া থেকেও পরামর্শ নেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, মহেন্দ্রনগর নিষ্কাশন খালের উদ্বোধন আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী নিজেই করবেন, যা এলাকার কয়েক হাজার মানুষকে সরাসরি সেচ সুবিধা প্রদান করবে।