রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সচিবালয়ে যুব দিবস উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান।
৭ দিনব্যাপী এই যুব মেলার আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের কারণে মাঠের বরাদ্দ বাতিল করে দেয় গণপূর্ত মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে যুব মেলা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, "আমরা যুবাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১ নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে জব ফেয়ারের আয়োজন করব।"
এই জব ফেয়ারের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৩ থেকে ৫ হাজার জনকে চাকুরি প্রদান করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, দিবসটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩১ অক্টোবর সকালে শিশু একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানে যুবাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সংগঠক ও ১০ জন সফল আত্নকর্মীসহ ১৪ জনকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে।