শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশা

পানিসম্পদ মন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুতি চলছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশা

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, পদ্মা ব্যারেজের মতোই শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প একনেকে পাস হবে। তিনি শুক্রবার (১৯ জুন) দুপুরে নীলফামারী-রংপুর বিভাগের নদী ও খাল পরিদর্শনের সময় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, একটি ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা প্রতিবেদন জমা দেবে। এরপরই প্রকল্পটি দৃশ্যমান হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, কিছু মানুষ বর্তমানে তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন করছে। তিনি বলেন, "আমরা এতদিন ধরে তিস্তা বাঁচাও আন্দোলন করছি, তখন তাদের চেহারা দেখা যায়নি। এখন তারা ক্রেডিট নিতে চায়।"

মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, "তিস্তা মহাপরিকল্পনা শুধু এই অঞ্চলের জন্য নয়, গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ভিত্তিতে টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শনে এসেছেন বলেও জানান।

বিজ্ঞাপন