সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত, আহত ২১ জন।

মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

রাশিয়ার মস্কোতে একটি ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২১ জন।

রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেররিস্ট কমিটির প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এক নারী বিস্ফোরক নিয়ে রেস্তোরাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে ওই নারী, এক নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি রয়েছেন। হামলার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

তবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পরিচয় বা হামলার লক্ষ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরে ঘটেছে। কিন্তু পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এ ঘটনাটি ভবনের বাইরে ঘটেছে।

ঘটনার পর ওই এলাকার সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন