রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ইদাহোতে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত, আহত ২ জন।

যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের ইন-এন-আউট বার্গার নামের রেস্টুরেন্টে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী রেস্টুরেন্টের ডাইনিং এরিয়ায় বন্দুক নিয়ে প্রবেশ করে এবং এর ফলে অন্তত দুইজন আহত হন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিনজনের মধ্যে হামলাকারীও রয়েছে কিনা, তা স্পষ্ট করেনি পুলিশ। হামলাকারী কীভাবে নিহত হয়েছে, সেটিও জানানো হয়নি। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলসংলগ্ন সড়ক এবং কাছের একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। টুইন ফলস পুলিশ বিভাগ ফেসবুকে এ তথ্য জানায়।

আইডাহোর সিনেটর মাইক ক্র্যাপোসহ রাজ্যের অন্যান্য জনপ্রতিনিধিরা জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং হতাহতদের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। টুইন ফলস শহরের জনসংখ্যা প্রায় ৪৭ হাজার ৪০০।

যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসব, শোভাযাত্রা, উপাসনালয় বা সামাজিক সমাবেশের মতো সাধারণ স্থানগুলোতে গোলাগুলির ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টুইন ফলসের এই ঘটনা সেই দুঃখজনক তালিকাকে আরও দীর্ঘ করল।

বিজ্ঞাপন