সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার দেইর আল-বালাহের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়।

এছাড়া, ওই অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে। ট্রাম্পের এই দাবির দুই দিনের মাথায় গাজায় হামলা চালানো হয়।

শুক্রবার ট্রুথ স্যোশালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। হামাস জানিয়েছে, গাজা শান্তি চুক্তির আওতায় ইসরায়েল নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করলে চুক্তির কোনো ধাপ কার্যকর করা হবে না।

হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি প্রকৃত নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় না যায়, তবে তারা বর্তমান অবস্থান থেকে কোনো সেনা প্রত্যাহার করবে না।

বিজ্ঞাপন