গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটছে। মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতির পরেও গাজায় বিভিন্ন হামলা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৭ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবরের পর থেকে গাজায় মোট ৪ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে গাজায় চলমান সহিংসতা ও হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
এদিকে, এসব হামলা ও হতাহতের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।