সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ ফিলিস্তিনি, আহত অনেকে

গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত অনেকে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২ ফিলিস্তিনি, আহত অনেকে

গাজা ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় আল-জাহরা এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। হামলার পর নিহতদের দেহগুলোকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একই সময়ে, সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িতে আগুন ধরে গেলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। তবে এই চুক্তির পরও গাজার পরিস্থিতি স্থিতিশীল হয়নি।

চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি ধারাবাহিক হামলায় অন্তত ১,১৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৩,৭৯৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বিজ্ঞাপন