মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

গাজায় ইসরায়েলি হামলার ফলে ধ্বংস হওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে আনাদুলু এজেন্সি এই তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েল কর্তৃক ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের খুঁজে বের করার লক্ষ্যে ১৯ জুলাই থেকে শুরু হওয়া শহীদদের মরদেহ উদ্ধার প্রকল্পের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে এই উদ্ধারকার্য সম্পন্ন হয়। উদ্ধারকারী দলগুলোর কাছে সীমিত সরঞ্জাম থাকা সত্ত্বেও অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

গাজার জেইতুন ও ইয়ারমুক মহল্লায় হাজ্জি ও আল-নাদিম পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১৬ ফিলিস্তিনির মরদেহ এবং নুসেইরাত শরণার্থী শিবিরে আল-ওয়ার পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

২০২৫ সালের ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও ভারী সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার অভিযান ধীর গতিতে চলছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানো এবং হতাহতদের উদ্ধারের জন্য যন্ত্রপাতি প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

গাজার সরকারি গণমাধ্যম জানায়, ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন