ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে।
এনিয়ে এই ৮ মাসে গাজায় অন্তত এক হাজার জন নিহত হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ২০২৩ সাল থেকে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ হাজার।
গাজার পরিস্থিতি আরও উদ্বেগজনক, কারণ আনুমানিক ৮ হাজার ফিলিস্তিনি ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে এবং ৩ হাজার জন নিখোঁজ রয়েছে।
গতবছর অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের সেনারা বহু ফিলিস্তিনিকে অপহরণ করেছে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, এই সময়ের মধ্যে অন্তত ৯৫ জন আটক হয়েছে।