শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোর স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিক্ষার্থী নিহত, আহত অনেকেই

কঙ্গোর স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিক্ষার্থী নিহত, আহত অনেকেই।

কঙ্গোর স্কুলে অগ্নিকাণ্ডে ২০ শিক্ষার্থী নিহত, আহত অনেকেই

কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে দুটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ কিভু প্রদেশের বুকাভুর চিম্পুন্ডা জেলার উজামা ও ফুরাহা প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় সময় অনুযায়ী, আগুনটি পাশের একটি ভবন থেকে শুরু হয়ে স্কুলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এই অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫০০টি বাড়ি ও একটি ক্লিনিকও ভস্মীভূত হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

বিজ্ঞাপন