শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি: নভেম্বরের পর শেষ হবে ইরান যুদ্ধ

ট্রাম্প জানান, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই শেষ হবে ইরান যুদ্ধ।

ট্রাম্পের দাবি: নভেম্বরের পর শেষ হবে ইরান যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মেরিল্যান্ডের বিমানঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে।

তিনি বলেন, "নভেম্বরের নির্বাচনের পর যুদ্ধ বন্ধ হবে এবং তেলের দামও নিয়ন্ত্রণে আসবে।" ট্রাম্প আরও জানান, এই সময়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে আলোচনার জন্য সক্রিয়ভাবে কোনো চুক্তির চেষ্টা না করলেও আলোচনার সম্ভাবনা এখনও রয়ে গেছে।

ট্রাম্প বলেন, "মার্কিন অভিযানে ইরানের অবস্থা খুবই শোচনীয়।" তিনি ইরানের অবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রের সুযোগ ধ্বংস এবং চরম মুদ্রাস্ফীতির কারণে দেশটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

তিনি আরও বলেন, ইরান মধ্যবর্তী নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে। ট্রাম্পের দাবি, দুর্বল কোনো দল ক্ষমতায় আসলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ পাবে।

বিজ্ঞাপন