শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিল হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিল হুথি বিদ্রোহীরা, বাড়ছে উত্তেজনা।

ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিল হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এই তথ্য জানিয়েছে ইয়েমেনের সামরিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্টের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে হুথিদের এই নিয়ন্ত্রণের খবর আসে। ইয়েমেন সরকারের চারজন সামরিক সূত্র জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ বহির্গমন পথ এবং বাব আল-মান্দেব প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে হুথিরা।

হুথিরা কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জের ওপর হামলা চালাচ্ছে। ২৮ মার্চ ইসরায়েলের ওপর হামলার মধ্য দিয়ে ইরানের সাথে বর্তমান যুদ্ধে জড়িয়ে পড়ে তারা। কিছুদিন নীরব থাকার পর, জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং সেপ্টেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে।

ইরান সংঘাতের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায়, সৌদি আরব লোহিত সাগরের নৌপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বৃহস্পতিবার ওই অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছায়, যেখানে হুথিদের হামলার মুখে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে।

সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রে জানা গেছে, সংকট যাতে আরও মারাত্মক আকার ধারণ না করে, সে জন্য ইয়েমেনি হুথি মিত্রদের সংযত করতে ইরানকে সৌদি বার্তা পৌঁছে দিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন