শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যু

কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত, আহত ৫০ জনের বেশি।

কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যু

ডিআর কঙ্গোর বুকাভু শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী এএফসিএম টুয়েন্টি থ্রির এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত ২৪ জনের মধ্যে ১৯ জন মেয়ে এবং ৫ জন ছেলে। আহত হয়েছেন অন্তত ২৯ জন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্কুলের অগ্নিকাণ্ডের পর আশপাশের বসতিতে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে ক্লিনিকসহ প্রায় পাঁচশ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, এখনো আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে।

বিজ্ঞাপন