মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টুপটুপ রিসোর্টে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি।

টুপটুপ রিসোর্টে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, নিহতদের মধ্যে দুইটি পরিবারের সদস্য রয়েছে। এক পরিবারের ৬ জন এবং অন্য পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, আজ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখনও নিখোঁজ রয়েছেন নাসরিন আক্তার মুক্তা নামের একজন।

মুক্তা সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। তার ডিএনএ নমুনার সাথে উদ্ধার হওয়া মরদেহগুলোর নমুনার মিল পাওয়া যায়নি।

গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার পাটুয়ারটেক সমুদ্র সৈকত সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে কর্তৃপক্ষ ১০টি মরদেহ উদ্ধারের কথা জানালেও নিখোঁজের তালিকায় ১১ জনের নাম ছিল।

বিজ্ঞাপন