বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবকের বাড়ি ভাঙচুর

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবকের বাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগে যুবকের বাড়ি ভাঙচুর

রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহান আল্লাহ ও পবিত্র কোরআন শরিফ নিয়ে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগে এক যুবকের বাড়িঘর ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। সোমবার (২৬ অক্টোবর) রাতে পীরগঞ্জ সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম সৌরভ চন্দ্র মহন্ত, যিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক। অভিযোগ রয়েছে, তিনি কিছুদিন আগে নিজের ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে একটি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে তা অনলাইনে আপলোড করেন। ভিডিওটি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার রাতে শত শত উত্তেজিত জনতা সৌরভের বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারের তিনটি ঘর ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইনি প্রক্রিয়া হিসেবে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন