মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে সৃষ্টি হলো ঘূর্ণিঝড় অর্ণব

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি হয়েছে, যা অতি প্রবল হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্টি হলো ঘূর্ণিঝড় অর্ণব

পূর্ব-মধ্য ও সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে সোমবার (২৬ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমশ শক্তি সঞ্চয় করে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার মধ্যরাত নাগাদ এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার বার্তায় উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দর (চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা) পূর্বের দূরবর্তী সতর্কসংকেত বাড়িয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন