সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষিমন্ত্রী: দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

কৃষিমন্ত্রী জানিয়েছেন, দেশে সারের সংকট নেই এবং বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে।

কৃষিমন্ত্রী: দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

কৃষি, মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে সারের কোনো সংকট ছিল না এবং বর্তমানে কোনো সংকট নেই। তিনি জানান, বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ আছে।

২৬ অক্টোবর সোমবার দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, "একটি অসাধু চক্র সারের কৃত্রিম সংকট দেখানোর অপচেষ্টা করেছে। তবে এই চেষ্টা করে কোনো লাভ নেই।"

মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুদ রয়েছে। সারের ডিলারশিপ বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, "ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা চলছে।"

তিনি জানান, ডিলারশিপ দেওয়ার পর ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অব্যবস্থাপনা পাওয়া গেলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে এবং বিষয়গুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

আমদানি নির্ভর পণ্যের তালিকা কমে আসছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, "স্বাধীনতার পর থেকে এমন কিছু পণ্য ছিল, যা প্রতি বছরই আমদানি করতে হয়েছে। তবে এ বছর ব্যতিক্রম ঘটেছে এবং এখন পর্যন্ত সেগুলো আমদানি করার প্রয়োজন পড়েনি।"

বিজ্ঞাপন