বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষিমন্ত্রী: দেশে সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে সারের সংকট নেই এবং সবজির দামও বেশি নয়।

কৃষিমন্ত্রী: দেশে সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, দেশে সারে কোনো সংকট নেই এবং বাজারে সবজির দাম বেশি নয়।

মন্ত্রী বলেন, “দেশে সারে কোনো রকম কোনো সংকট নেই। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার আছে। গত বছরের চেয়েও বেশি সার রয়েছে। সারের সংকট পরিকল্পিত ষড়যন্ত্র।”

তিনি জানান, লক্ষ্য অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষক কার্ড দেওয়া হবে। পেঁয়াজ নিয়ে তিনি বলেন, “এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সমস্যা ছিল পেঁয়াজ নষ্ট হয়ে যেতো, কিন্তু এখন ৬ মাস পর্যন্ত স্টোরেজ করা সম্ভব হচ্ছে।”

মন্ত্রী আরও জানান, আগামীতে ৩ লাখ টন পেঁয়াজ স্টোরেজ করার পরিকল্পনা রয়েছে। গত ৬ মাসে টার্গেট ২৫ লাখের মধ্যে ২৪ লাখ ১৮ হাজারের বেশি গাছ রোপণ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “কৃষি প্রধান দেশ হিসেবে সরকারের মূল টার্গেট হলো কোনো কৃষি পণ্য যেন আমদানি করতে না হয়। সে লক্ষ্যে সব কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে কাজ চলছে।”

এছাড়া, আগামী বছর থেকে ব্রি ১১৮ নামে নতুন জাতের ধানের চাষ শুরু হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, “কৃষকের ধানের উৎপাদন খরচ বেশি হয়। সেচের জন্য দেশের সব পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “বাজারে সবজির দাম বেশি নয়। আমি প্রত্যেক দিন বাজারে যাই এবং বৃষ্টির দিনে সবজি উৎপাদন করা সহজ নয়।”

বিজ্ঞাপন