মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কৃষিখাতে যৌথ কাজের প্রত্যয় বিএফএ ও বিএআরএফের সভায়

বিএফএ ও বিএআরএফের নেতৃবৃন্দ কৃষিখাতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কৃষিখাতে যৌথ কাজের প্রত্যয় বিএফএ ও বিএআরএফের সভায়

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) এবং বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) নেতৃবৃন্দের মধ্যে কৃষিখাতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে বিএফএর কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএফএর সভাপতি মো. মোশাররফ হোসেন এবং বিএআরএফের ফেলোশিপ অ্যান্ড কোলাবোরেশনের আহ্বায়ক মো. ফয়জুল সিদ্দিকী নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় বিএফএর ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ খান, ডিরেক্টর মোবারক হোসেন বাচ্চু, বিএআরএফের সভাপতি মো. নিজামুল হক, সাধারণ সম্পাদক কাওসার আজম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, অর্থ সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ, প্রশিক্ষণ সম্পাদক সাইফুল মাসুম উপস্থিত ছিলেন।

সভায় কৃষিখাতের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, সার ব্যবস্থাপনা এবং ফেলোশিপ ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ফয়জুল সিদ্দিকী কৃষি সাংবাদিকদের জন্য ফেলোশিপ ব্যবস্থা প্রদান এবং গোলটেবিল বৈঠক আয়োজনের প্রস্তাব দেন।

এ বিষয়ে মোশাররফ হোসেন দুই সংগঠনের মধ্যে কৃষিখাতে বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন। উভয় পক্ষের নেতৃবৃন্দ এই উদ্যোগের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান।

বিজ্ঞাপন