শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করলো কৃষকরা

কৃষকরা কুড়িগ্রামে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করলো কৃষকরা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষকরা কৃষি কর্মকর্তাকে প্রায় ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার জানান, সার ডিলার ভাই ভাই মেশিনারিজে সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। ভোর থেকে কৃষকরা সার পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শত শত কৃষক দীর্ঘ সময় অপেক্ষার পর সার না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি দেখতে গেলে কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন কৃষকরা।

কৃষকরা পরে মাদারগঞ্জ-বহুরুঙ্গামারী সড়কও অবরুদ্ধ করে। প্রায় ৪ ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন।

পুলিশি পাহারায় কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সুষ্ঠুভাবে সার বিতরণ হয়েছে, তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজ্ঞাপন