মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
জাতীয়

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্রে সন্ত্রাসীদের বাধা

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্র জমা দিতে সন্ত্রাসীদের বাধা।

আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে দরপত্রে সন্ত্রাসীদের বাধা

পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র ৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করেছিল। কিন্তু সন্ত্রাসীদের বাধার কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে ব্যর্থ হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় বাধা। তিনি জানান, পুনরাবৃত্তি রোধে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

গত ১৯ আগস্ট ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরপত্র আহ্বান করা হয়। উন্মুক্ত পদ্ধতিতে টেন্ডার শিডিউল জমা দেওয়ার সময়সীমা ছিল ১৬ সেপ্টেম্বর দুপুর ১২ টা পর্যন্ত। কিন্তু খিলক্ষেতে রুরাল পাওয়ার অফিসে সন্ত্রাসীদের বাধার মুখে পড়েন প্রতিষ্ঠানগুলো।

বেনওশান মেরিটাইম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, "লিফটে উঠতেই আমাদেরকে প্রায় ৩৫-৪০ জন সন্ত্রাসী বাধা প্রদান করে। তারা বলেছে, 'আপনারা টেন্ডার দিতে পারবেন না, চলে যান।'"

মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ১২টি প্রতিষ্ঠান টেন্ডার শিডিউল কিনলেও মাত্র ৪টি জমা দিতে পেরেছে। ভুক্তভোগীদের অভিযোগপত্র কারিগরি মূল্যায়ন কমিটিতে পাঠানো হয়েছে।

এ এইচ এম রাশেদ জানান, "আমরা ইতোমধ্যেই ৫ থেকে ৬টি আপত্তিপত্র পেয়েছি। ই-জিপি থেকে হলে ভালো হবে।" তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কেনাকাটায় সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, "আইনের আওতায় আনা উচিত সন্ত্রাসীদের। বলপূর্বক সরকারি কার্যক্রমে বাধা দেওয়া এবং উন্মুক্ত প্রতিযোগিতাকে রোধ করা ক্রয় সন্ত্রাসের সমতুল্য।" তিনি বলপূর্বক কার্যক্রমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ দেন।

বিজ্ঞাপন