মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইচ্যুত, কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষের পর রেলযোগাযোগ বিচ্ছিন্ন।

পটিয়ায় কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে সাড়ে ৩টার দিকে পটিয়ার কমল মুন্সি হাট এলাকায় রেললাইনে একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগার পর এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় রেললাইন থেকে কাভার্ড ভ্যান সরানোর পর ট্রেনটি কিছুদূর চলার পর একটি বগি লাইচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি বিকেলে চট্টগ্রাম স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ লাইচ্যুত হওয়া বগিটি সচল করার জন্য কাজ করছে। তবে বিকেলে কক্সবাজারমুখী কোন ট্রেনের সূচি নেই বলে স্টেশনে যাত্রীদের ভোগান্তির কোন খবর নেই।

বিজ্ঞাপন