মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেসির ৩৬ কোটি টাকার অনুদানে বার্সায় ক্যানসার হাসপাতাল নির্মাণ

মেসি বার্সায় ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকার অনুদান দিলেন।

মেসির ৩৬ কোটি টাকার অনুদানে বার্সায় ক্যানসার হাসপাতাল নির্মাণ

বার্সেলোনা ছেড়ে যাওয়ার ৫ বছর পরেও শহরটির প্রতি লিওনেল মেসির মায়া কাটছে না। তিনি আবারও মানবিক উদ্যোগের মাধ্যমে বার্সায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণে ২৬ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছেন।

ফরাসি ওয়েবসাইট ‘ফুত মার্কাতো’ জানায়, এই হাসপাতালে প্রতি বছর ৪০০ ক্যানসার রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাসপাতালটির মূল লক্ষ্য হচ্ছে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একই ছাদের নিচে চিকিৎসা ও সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা।

মেসি ধারাবাহিকভাবে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলায় সহায়তা করে আসছেন। সম্প্রতি তার ফাউন্ডেশন থেকে এই নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। মেসির মানবিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা এবং আর্জেন্টিনায় তার জন্মস্থান রোসারিওর হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দান।

মেসি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে তার বিভিন্ন প্রকল্পের তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলার কর্মসূচিতেও সহযোগিতার কথা উল্লেখ আছে।

বিজ্ঞাপন