সাভারের আশুলিয়ার জামগড়াতে একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণের পর ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর প্রীতি গ্রুপ কর্তৃপক্ষ তাদের সব কারখানায় ছুটি ঘোষণা করেছে।
আজ সোমবার সকালে কারখানার ফটকে ছুটির নোটিশ টাঙানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, আজ প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, প্রীতি কম্পোজিট গার্মেন্টস লিমিটেড, অক্সফোর্ড কালারস লিমিটেড এবং এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড বন্ধ থাকবে।
তবে নোটিশে বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যান বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়, যা এই প্রাণহানির ঘটনা ঘটায়।