সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলস্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান।

আহত শিক্ষার্থী আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রোববার রাত ৯টার দিকে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। সেখানে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে আনসার সদস্যরা আইয়ুব আলীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

মারধরের পর আইয়ুব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত অবস্থায় তার মাথায় গুরুতর আঘাত ও ব্রেন হেমারেজ হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার প্রতিবাদে রাত ১১টার দিকে রাবি শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। তারা আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ভিডিওতে তিন শিক্ষার্থীকে মারধরের দৃশ্য দেখা গেছে এবং বহিরাগতদের দিয়ে মারধর করা গ্রহণযোগ্য নয়।

এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বরখাস্তকৃত চারজন হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন। তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে যে, তারা রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত ছিলেন।

বিজ্ঞাপন