শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যায় দ্রুত বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশবাসী এই মর্মান্তিক ঘটনায় মর্মাহত।”

তিনি আরও জানান, শিশুটি বখাটে কিশোর চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য পুলিশ দ্রুত চার্জশিট প্রস্তুত করবে এবং বিচার বিভাগ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রশংসা করে বলেন, অল্প সময়ের মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

বিজ্ঞাপন