বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি বর্তমানে উত্তর-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছে।
এ লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও এগিয়ে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।