ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার রোববার (২০ সেপ্টেম্বর) তার ছেলের দ্বিতীয় জানাজায় উপস্থিত হয়ে আবেগঘন আহ্বান জানান। তিনি বলেন, "আপনারা যদি আমার ছেলের আচরণে কোনো ত্রুটি পান, তবে ক্ষমা করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন, যেন সে বেহেশতবাসী হয়।"
কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি গোরস্থানে ইশায়াতকে দাফন করা হয়। জানাজায় তার বাবা জানান, "আমার ছেলে আপনাদের কুমিল্লার আবহাওয়ায় ও আকাশের নিচে সবার ভালোবাসায় ও স্নেহে বড় হয়েছিল।"
তিনি আরও বলেন, "ওর বয়স মাত্র ১৩ বছর। ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।" ইশায়াতের মৃত্যুতে তার মা-বাবা বুকফাটা আর্তনাদে শেষ বিদায় জানান।
অপ্রতিমকে চিরনিদ্রায় শায়িত করার সময় স্বজন ও প্রতিবেশীদের পাশাপাশি সারাদেশের মানুষের চোখের পানিতে ভরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে সবাই প্রার্থনা করছিলেন যেন সে জীবিত ফিরে আসে।
কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।