শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

অপ্রতিম হত্যার পর বাবা-মাকে ফোনে হয়রানি, জিডি দায়ের

অপ্রতিম হত্যার পর তার বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, জিডি দায়ের।

অপ্রতিম হত্যার পর বাবা-মাকে ফোনে হয়রানি, জিডি দায়ের

অপ্রতিম হত্যার পর তার বাবা-মাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপ্রতিমের মা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগম, আতঙ্কিত হয়ে তার মোবাইল নম্বর বন্ধ রেখেছেন।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ বলেন, সাইবার বুলিং ও ফোনে অশোভন আচরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

ফিরোজ শাহরিয়ার জানান, “বিভিন্ন ফেসবুক আইডি খুলে অপ্রতিম ও আমাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের মোবাইল নম্বরে বিভিন্ন নম্বর থেকে ফোন করে অশোভন আচরণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এসব কারণে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।”

বিজ্ঞাপন