রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় অপ্রতিম হত্যায় তিনজন আটক, তুহিনের মা বললেন

কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, তুহিনের মা বিচার চান।

কুমিল্লায় অপ্রতিম হত্যায় তিনজন আটক, তুহিনের মা বললেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিনজনকে আটক করেছে।

আটক তুহিনের বাসা থেকে উদ্ধার করা হয়েছে অপ্রতিমের আইফোন। তুহিনের মা এই বিষয়ে বলেন, "আমিও চাই। আমার সন্তান নাই, আমারও কষ্ট লাগে, ওনারও কষ্ট লাগে। কিন্তু এতোটুকু বলতাম পাইরাম, ওনার সন্তান তো চইলা গেছে।"

তিনি আরও জানান, তুহিনের পড়াশোনার ব্যাপারে তার মা বলেন, "একবার স্কুলের মধ্যে ঝগড়া হইছিল। এরপরে আর পড়াশোনা করে নাই।"

আইফোন উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, "এইডা তো আমার সামনে থেইকাই উদ্ধার হইছে। যেহেতু ছেলের ঘর থেইকা পাইছে, তো এটা তো আমার ছেলেই আনছে।"

রোববার সকালে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরেও বাসায় না ফেরায়, তার মা থানায় সাধারণ ডায়রি করেন। শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন