রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের লাশ উদ্ধার

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের লাশ উদ্ধার, বিএসএফ ও বিজিবির মধ্যে সমন্বয়ের চেষ্টা চলছে।

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে একটি কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বিষয়ে অবহিত হয়।

মরদেহটি সীমান্তের এমন স্থানে রয়েছে, যেখানে উদ্ধার প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় প্রয়োজন। বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কান্ডার নিরাময় চাকমা জানান, তারা খবর পেয়েছেন যে কাঁটাতারের পাশে একটি লাশ রয়েছে। তবে রাতের কারণে মরদেহ শনাক্ত ও উদ্ধারের জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের '২০২২-৯এস' সীমান্ত পিলারের কাছে কিশোরের লাশ পড়ে থাকতে দেখা যায়। এর পর বিএসএফ বিষয়টি জানার পর লাশ উদ্ধারের জন্য বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠকের চেষ্টা চলছে।

বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, লাশটি কিভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন