রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা জারি

নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন মালিক সমিতির নতুন নির্দেশনা জারি।

নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি পার্কিংয়ের নির্দেশনা জারি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দেশের চলাচলকারী সকল প্রকার যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে।

সমিতির মহাসচিব মো: সাইফুল আলম জানান, পরিবহন সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে, গণপরিবহন ও পণ্যবাহী গাড়ি রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ স্থানে পার্কিং করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সকল যানবাহনকে স্ব-স্ব ডিপো, নির্ধারিত গ্যারেজ, অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে।

দেশের সকল স্তরের পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো: জোবায়ের মাসুদ প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠান।

বিজ্ঞাপন