পাকিস্তান সরকার জ্বালানি সংকট মোকাবিলায় বেশ কিছু মিতব্যয়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ কমানো এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আগামী তিন মাসের জন্য সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হবে। তথ্যপ্রযুক্তি খাত বাদে অন্যান্য সব খাতে স্থায়ী বা ভারী পণ্য কেনা নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক বা স্কলারশিপ ভ্রমণ ছাড়া সব ধরনের বিদেশ ভ্রমণও আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে।
এছাড়া, দেশজুড়ে যেকোনো বিয়ের অনুষ্ঠান বা কর্মসূচিতে অতিথিদের জন্য কেবল এক পদের খাবার পরিবেশনের নির্দেশনা জারি করা হয়েছে।