বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতায় জনগণের প্রতিরোধের হুমকি: মঞ্জু

জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের হুমকি বললেন মঞ্জু।

জ্বালানি সংকটে সরকারের ব্যর্থতায় জনগণের প্রতিরোধের হুমকি: মঞ্জু

জ্বালানি সংকটের সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়বে এবং জনগণের প্রতিরোধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মঞ্জু বলেন, “গণভোট নিয়ে সরকার জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে।” তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণ বিএনপিকে প্রতারক মনে করছে।

এবি পার্টির চেয়ারম্যান আরও দাবি করেন, বিএনপি দক্ষভাবে জ্বালানি ব্যবস্থাপনা করতে পারছে না বলেই গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মতো মাফিয়া চক্রের কায়দায় তেল ও গ্যাসের দাম বাড়িয়ে অর্থ লোপাটের চেষ্টা চলছে। মঞ্জু বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।”

বিজ্ঞাপন