বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর জানুয়ারিতে হতে পারে

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক অস্থিরতার কারণে আগের সূচি পরিবর্তন হয়েছে।

ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর জানুয়ারিতে হতে পারে

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর, যা গত বছর আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রাজনৈতিক অস্থিরতার কারণে এক বছর পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর বাংলাদেশে সিরিজের প্রথম ওয়ানডে খেলার কথা ছিল। তবে, ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানাচ্ছে, সেপ্টেম্বরে সফর হবে না।

এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে ভারত-বাংলাদেশ সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিসিআইয়ের সূত্র জানায়, 'সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।'

গত বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই বোর্ডের সমঝোতায় সিরিজটি এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও 'আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধা'কে সিরিজ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

কিন্তু চলতি বছরের শুরুতে দুই বোর্ডের সম্পর্কের অবনতি ঘটে। ভারতে উগ্রপন্থীদের হুমকির কারণে বিসিসিআই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে নেয়, যা বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

সম্প্রতি নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দুই বোর্ডের সম্পর্ক উন্নতির লক্ষণ দেখা গেলেও, ভারতের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এর ফলে ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন