মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ

মন্ত্রিপরিষদ বিভাগ ৩০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে আইনশৃঙ্খলা তদারকির দায়িত্ব দিয়েছে।

আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ

মন্ত্রিপরিষদ বিভাগ দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন তদারকিতে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়।

তালিকা অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনকে লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়, পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে লক্ষ্মীপুর, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে চুয়াডাঙ্গা এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে হবিগঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে চট্টগ্রাম, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ঠাকুরগাঁও ও দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরকে ফেনী ও নোয়াখালী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরীকে কক্সবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে শরীফুল আলমকে টাঙ্গাইল ও নরসিংদী, শামা ওবায়েদকে মাদারীপুর ও শরীয়তপুর, অনিন্দ্য ইসলাম অমিতকে মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ, আব্দুল বারীকে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন টুকুকে ঢাকা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

হুইপদের মধ্যে জি কে গউছ পেয়েছেন সিলেট ও সুনামগঞ্জ, মিয়া নূরুদ্দিন আহমেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এছাড়া, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন। প্রয়োজনে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন দায়িত্বপ্রাপ্তরা।

বিজ্ঞাপন