রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিসভার নতুন ৪ মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী।

গতকাল শুক্রবার শপথ গ্রহণের পর মধ্যরাতে নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টনের কথা জানানো হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে নতুন চার মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, আন্দালিভ রহমান পার্থ, হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

বিজ্ঞাপন