সরকারের নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা এই প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয় উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন চার পূর্ণ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ পাঠ করেন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু এবং আন্দালিব রহমান পার্থ। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।