শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

বিএনপি সরকারের নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী শপথ নিলেন।

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় নতুন ছয় সদস্য যুক্ত হয়েছেন। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের এম রশিদুজ্জামান মিল্লাত।

এম রশিদুজ্জামান মিল্লাত পূর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং এখন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন রশিদ এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শপথ গ্রহণের অনুষ্ঠানটি শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে আটটার দিকে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

বিজ্ঞাপন