মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আজ সোমবার পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। তিনি নিজে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে।
রোববার প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর ছড়িয়েছে। এই নির্দেশনার প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পদত্যাগের ঘোষণা দেবেন, ইনশাআল্লাহ।
তিনি ফেসবুকে উল্লেখ করেন, কিছু সুশীল সমাজের সদস্যদের উল্লাসসূচক লেখালেখি দেখে তিনি আশাবাদী যে, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আসবেন।
ইশরাক আরো বলেন, তিনি সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করবেন। তিনি জানান, পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা সফর করবেন।
গত শনিবার গেন্ডারিয়ায় অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামার পর তার বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি পায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।