মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তার প্রেস কর্মকর্তা। রবিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিবৃতিতে এ কথা জানান প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়ায় মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীরা। অভিযানের সময় তাদের হাতে অস্ত্র দেখা যায়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হলে আত্মরক্ষার যুক্তি তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী ইশরাক।
পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অস্ত্র প্রদর্শন আইনসম্মত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তদন্তে কোনো ব্যত্যয় পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।