শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
অপরাধ

টাঙ্গাইলে মাটি খুঁড়ে ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইলে মাটি খুঁড়ে ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়তে গিয়ে ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষক মো. আশ্রব আলী ও তার ছেলে শাকিল জমিতে মাটি কাটার সময় লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে তারা বাক্সগুলোকে মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বস্তুগুলো সম্পর্কে জানায়, দুটি বাক্সে মোট ১২টি রকেট লাঞ্চার সদৃশ বস্তু রয়েছে। প্রতিটি বাক্সে ছয়টি করে বস্তু রয়েছে। এছাড়া, তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তুও উদ্ধার করা হয়েছে।

বাক্সগুলোর গায়ে ইংরেজি অক্ষরে 'পূর্ব পাকিস্তান পুলিশ' লেখা একটি নেমপ্লেট রয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলো সম্ভবত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের নিদর্শন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন বলেন, উদ্ধারকৃত ১২টি বস্তু পুরাতন জং ধরা গুলি সদৃশ। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। তিনি নিশ্চিত করেন যে, এগুলো গ্রেনেড নয়, রকেট লাঞ্চার।

বিজ্ঞাপন